ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সোহানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে রংপুরের ছয়ে ছয়

ads

টানা পাঁচ ম্যাচ জিতে উড়তে থাকা রংপুরের জয়রথ থামাতে গিয়েও ব্যর্থ হয়েছে ফরচুন বরিশাল। রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে ২৬ রান দরকার ছিল রাইডার্সের। অধিনায়ক নুরুল হাসান সোহান ৩ ছয় ও ৩ চারে  অবিশ্বাস্য জয় তুলে নেওয়ায় রংপুরের এখন ছয় ম্যাচের ছয়টিতেই জয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ম্যাচ জিতে নিয়ে বরিশালের বিপক্ষে আসরের দুই ম্যাচেই জয় নিশ্চিত করেছে রংপুর। 


আগের ওভারে খুশদিল প্রথম দুই বলে দুই ছয় হাঁকানোর পরও ৩ উইকেটের হারায় রংপুর। খুশদিল, সাইফউদ্দিন ছাড়াও ফিল্ডিংয়ে বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনায় আউট হন শেখ মাহেদিও। পরে শেষ ওভারে যখন ২৬ রান প্রয়োজ়ন রংপুরের। সেই ম্যাচ অবিশ্বাস্যভাবে রংপুরকে জেতান নুরুল অধিনায়ক হাসান সোহান। বরিশালের কাইল মেয়ার্সকে এক ওভারে ৩ ছয় ও ৩ চার হাঁকিয়ে তুলে নেন জয়। ২৬ রান প্রয়োজন হলেও সোহান তুলে নেন ৩০ রান। 


তবে মাঝপথে বেশ কয়েকবার রংপুর ম্যাচ জিতে যাবে মনে হলেও খেই হারিয়েছিল তারা একাধিকবার। ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট নামা রংপুর ৪ রানেই হারিয়ে বসে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের উইকেট। তানভীর ইসলামের বলে স্টাম্পিং হন। উইকেটের পেছনে থাকা নাজমুল হোসেন শান্ত কোনো ভুল করেননি। 


তিনে নামা সাইফ হাসান ৩ চার ও ১ চারে ১৯ বলে ২২ রানের ইনিংস খেলে থেমে যান ফাহিম আশরাফের বলে রিশাদ হোসেনের বলে। দুই ওভারের মধ্যে তৌফিক খান রিশাদের বলে ক্যাচ দেন রিশাদকেই ৩৮ রান করে। ৬৬ রানে ৩ উইকেট হারায় রংপুর।


৩ উইকেট হারানোর পর ৯১ রানের জুটি গড়েন দুই পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। তবে ইফতিখারকে শাহিন শাহ আফ্রিদি ফিরিয়ে রিভিউ নিয়ে ফেরান। যদি সেই আউট মেনে নিতে পারেননি তিনি। আউট হন ৩৬ বলে ৪৮ রান করে। এরপর দ্রুত ফিরে যান খুশদিল শাহ ২৪ বলে ৪৮ রান করে। এরপর শেখ মাহেদি ফিল্ডিংয়ে বাধা দেওয়ার কারণে আউট ও সাইফউদ্দিনের বড় শট খেলার প্রবণতায় সাজঘরে ফিরে যাওয়ায় পরাজয় নিশ্চিত ধরে নিয়েছিল সবাই। সেই ম্যাচ রংপুর জিতেছে সোহানের বীরত্বে। 


এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত উদ্বোধনী জুটিতেই যোগ করেন ৮১ রান। ৩০ বলে ৪১ রান করে নাজমুল হোসেন শান্ত কামরুল ইসলাম রাব্বির বলে খুশদিল শাহকে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। দলের স্কোরবোর্ডে ৯ রান যোগ করে রাব্বির শিকারে পরিণত হন তামিমও। তিনি করেন ৩৪ বলে ৪০ রান।


দারুণ শুরু পেয়ে সেটি কাজে লাগান বরিশালের বাকি ব্যাটাররাও। কাইল মেয়ার্স খেলেন ২৯ বলে ৭টি ছয় ও ১ চারে ৬১ রানের এক বিধ্বংসী ইনিংস। মাঝে তাওহিদ হৃদয় করেন ১৮ বলে ২১ রান। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফাহিম আশরাফের শেষদিকে ৬ বলে ২০ রানের ক্যামিও ইনিংস। তবে শেষ পর্যন্ত আর জেতা হলো না বরিশালের।

ads
ads
ads

Our Facebook Page